অপরাহ্ণ ০৪:৪০
বৃহস্পতিবার
২৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন /
নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর:
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
​আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ী জামে মসজিদের পাশ থেকে তাকে আটক করে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল।
​গ্রেফতারকৃত মো. রেহেল রানা (২৬) বেগুনবাড়ী গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেগুনবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে রেহেল রানাকে আটক করা হয় এবং পরবর্তীকালে তার কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ এসব মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

2

2