অপরাহ্ণ ০১:৫৮
সোমবার
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি কুখ্যাত গরুচোর মোহন গ্রেফতার।।


sohel প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন /
পাটগ্রামে ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি  কুখ্যাত গরুচোর মোহন গ্রেফতার।।

হাবিবুর রহমান হাবিব(পাটগ্রাম, লালমনিরহাট):
লালমনিরহাটের পাটগ্রামে ৪ টি ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কুখ্যাত গরুচোর ও মোটরসাইকেল চোর সিন্ডিকেট এর সক্রিয় সদস্য মেহেদী হাসান মোহন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২জুন)পাটগ্রাম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটক মেহেদী হাসান মোহন ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে জানা গেছে। প্রথমত গরু চুরি এবং পরবর্তীতে মোটরসাইকেল চোর সিন্ডিকেট এর সাথে সক্রিয় থাকার অভিযোগ করছে তার বিরুদ্ধে। সে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট এলাকার মৃত নুরুজ্জামান এর ছেলে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল হক।

2

2