[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের মেয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় থাকা পুলিশের এসআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেছে তার স্ত্রী।


sohel প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ের মেয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় থাকা পুলিশের এসআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেছে তার স্ত্রী।
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকার অধিবাসী মৃত শাহ আলমের মেয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসা পুলিশের এসআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেছে তার স্ত্রী।
আত্মহত্যা কারী রাজিয়া সুলতানার ভাই আবু সালেক জানান, এক-ই উপজেলার ১০ নং মিঠানালা এলাকার মৃত এরাদুল হকের সন্তান মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে বিগত ২০১২ সালে তার বোনের বিয়ে হয়। ২০১৩ সালে পুলিশের এএসআই পদে চাকরি পায় ইকবাল হোসেন। এর পর থেকে বিভিন্ন সময় নানা অজুহাত তার বোন (রাজিয়া সুলতানা) এর ওপর অমানবিক নির্যাতন চালাতো সে।
সর্বশেষ স্বামীর চাকরি সুবাধে তার বোন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার লক্ষিখোলা এলাকায় একটি বাসাবাড়িতে বসবাস করে আসছে। গতকাল দুপুরে তার বোন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করে। এমৃতা রাজিয়া সুলতানার ভাই আবু ছালেক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন।

2

2