[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের হাজার হাজার টাকার বালু ব্যবসার অন্ত:কোন্দলে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা আহত


sohel প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ের হাজার হাজার টাকার বালু ব্যবসার অন্ত:কোন্দলে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা আহত
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ফেনী নদী থেকে উত্তোলনকৃত হাজার হাজার টাকার বালু ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন বলে পাওয়া খবরে জানা গেছে।সূত্র জানায়, উক্ত ইউনিয়নের জাইল্লা ঘাটে বালু উত্তোলন সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় ১ নং করেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ শাখাওয়াত হোসেন (শাখা) গুরুতর: আহত হয়েছেন।
তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত বারইয়ারহাট পৌর বাজারস্থ বিএম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
বর্তমানে যুবদল নেতা শাখাওয়াত হোসেন বারইয়ারহাট বিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছটফট করছে বলে দলীয় সূত্র জানায়।
এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত উক্ত হামলা ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।

2

2