[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট বাজারে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া সওদাগরের ব্যাক্তিগত অফিস উদ্বোধন


sohel প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট বাজারে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া সওদাগরের ব্যাক্তিগত অফিস উদ্বোধন
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে বিএনপি নেতা ও করেরহাট বাজার উন্নয়ন কমিটির নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন মিয়া সওদাগরের ব্যাক্তিগত অফিস উদ্বোধন করা হয়েছে।
১ নভেম্বর (রবিবার) বিকালে অফিস উদ্বোধন করেন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- ১ নং করেরহাট বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ, বিএনপি নেতা ও করেরহাট বাজার উন্নয়ন কমিটির সভাপতি আবুল হোসেন মিয়া সওদাগর, ইউনিয়ন বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক নুর আলম মেম্বার, উদয়ন ক্লাবের সভাপতি ছালে আহমেদ ডিপটি, সৈয়দ আমির হোসেন ও জাফর আহমেদ প্রমুখ।
পরে অফিস উদ্বোধক বিএনপি নেতা গাজী নিজাম কে নিজের হাতে মিষ্টি মুখ করান অফিসের কর্ণধার আবুল হোসেন মিয়া সওদাগর। বিএনপি নেতা গাজী নিজাম উদ্দিন ও অনুরূপ আবুল হোসেন মিয়া সওদাগর কে মিষ্টি মুখ করিয়ে তার অফিসিয়াল কার্যক্রমের সফলতা কামনা করেন।

2

2