[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লামায় কুড়ালিয়ার টেক ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন / ০
লামায় কুড়ালিয়ার টেক ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
শুনুন বাংলায় Ready

বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ নুরুল আলম)
বান্দরবানের লামায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ‘কুড়ালিয়ার টেক ফ্রেন্ডস ক্লাব’ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবসমাজকে উৎসাহিত করতে এবং খেলাধুলার পরিবেশমুখী রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে ‘জননী এন্টারপ্রাইজ’ (লামা বাজার, লামা, বান্দরবান)।
০১ নভেম্বর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লামা পৌর শাখার সদস্য সচিব মোঃ জাফর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লামা পৌর শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং স্বেচ্ছাসেবক দল ৬নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ সোলায়মান। টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী পর্বে লামা উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে আসা শত শত ক্রীড়াপ্রেমী জনসাধারণ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ও শারীরিক গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন। পাশাপাশি এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

2

2