
মোঃ নিয়াজ মাসুদ স্টাফ কোয়ার্টার
নরসিংদী পৌরসভাধীন চৌয়ালা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ বিল্লাল (৩৮) ও ইয়াসিন (৩২) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল চৌয়ালা এলাকার আব্দুল বারেকের ছেলে এবং ইয়াসিন একই এলাকার আব্দুর রহমানের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, রাত ৮টার দিকে চৌয়ালা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য
করে গুলি চালায়। এতে তারা দুজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পড়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়, ও ঘটনার বিস্তারিত বিষয়ে পরবর্তী তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
আপনার মতামত লিখুন :