
নিজস্ব প্রতিবেদক,
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
গত ১ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, সফল আত্মকর্মী যুবক আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, দেশের যুবসমাজকে কর্মমুখী ও দক্ষ করে তুলতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। যুবদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়মিত প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করে আসছে। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
যুব ঋণের চেক বিতরণ:
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সফল ও উদ্যমী পাঁচজন যুব উদ্যোক্তার হাতে মোট ৮ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেন অতিথিরা।
যাঁরা ঋণ পেলেন:
মোঃ রেজাউল করিম (মৎস্য খামারি) – ১ লক্ষ ৫০ হাজার টাকা।
রমজান আলী (হাঁস-মুরগির খামারি) – ১ লক্ষ টাকা।
মোসা. কারিমা খাতুন (মৎস্য খামারি) – ১ লক্ষ ৫০ হাজার টাকা।
বিপুল হোসেন – ২ লক্ষ টাকা।
নাহিদ হাসান – ২ লক্ষ টাকা।
ঋণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন যুব উদ্যোক্তারা এবং এটি তাঁদের খামার সম্প্রসারণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন
আপনার মতামত লিখুন :