
আমাদের জন্মভূমি ডেক্স
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।মানচিত্র দেখুন
প্রজ্ঞাপন অনুযায়ী, সাইফুল ইসলামকে রাজশাহী বিভাগীয় কমিশনার পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
এর আগে গত ২০ অক্টোবর রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের দিন বিমানবন্দরে বিদায় জানানোর সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠে ইউসুফ আলীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় তিনি নির্ধারিত প্রটোকল উপেক্ষা করে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান।
ইউসুফ আলীকে প্রত্যাহারের পর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন নিয়োগের মধ্য দিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার পদে নতুন দায়িত্বশীল কর্মকর্তা পেল।
আপনার মতামত লিখুন :