
বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে কৃষি ও কারিগরি কলেজের শিক্ষক শৈলেন্দ্র চন্দ্র মানিক চৌধুরী অর্থ অভাবে গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার ২ নভেম্বর নাটোর সদর হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান, তার স্ত্রী ও এক ছেলে,তার ছেলে সম্প্রতি মুসলিম মেয়ে বিয়ে করে মুসলিম হয়েছে। মানিক চৌধুরীর বাবা ছিলেন স্বনামধন্য সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ শিক্ষক শ্যাম বাবু চৌধুরী, শৈলেন্দ্র চন্দ্র মানিক চৌধুরী বনপাড়া কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজে পদার্থ বিজ্ঞানের প্রভাষক হিসাবে ২০০৩ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে অদ্যবধি বিনা বেতনে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন, প্রতিষ্ঠান নন এমপিও থাকায় বেতন ভাতাদি বন্ধ ছিল, পরিবারের মৌলিক চাহিদা পূরণের অক্ষমতার গ্লানি, সামাজিকভাবে নিজেকে দীর্ঘ ২৪ টা বছর কুরে কুরে খাচ্ছিল, তাই নিরবে নিভৃতে গ্যাস ট্যাবলেট খেয়ে এহো লোকের মায়া ত্যাগ করেছে বলে মনে করছে সচেতন মহল,
বড়াইগ্রাম থানার অফিসার ইর্ন্চাজ (ওসি) মোঃ৷ শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে,
আপনার মতামত লিখুন :