
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামের হায়দার আলী মিয়াজি বাড়ি নিবাসী আবুল কালাম আজাদ এর ২ বছর বয়সী শিশু (মেয়ে) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। ৪ নভেম্বর (বুধবার) সকালে ঘরের পাশে খেলা রতাবস্থায় আকস্মিক ভাবে পুকুরে পড়ে যায় সে।
চারিদিকে অনেক খোঁজাখুঁজির পুকুরের এক কোণে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে বিভিন্ন কৌশলগত ভাবে চেষ্টা করার পর মৃত্যু হওয়া নিশ্চিত করা হয়।
ছোট্ট শিশুটির মৃত্যুতে পরিবারের সবার মাঝে কান্নার রোল পড়ে যায়। এবং আশপাশের সবার মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :