[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

COP31) পার্বত্য চট্টগ্রামের সংকট তুলে ধরবেন তরুণ সংগঠক তাওহীদুল ইসলাম আগামী ৯–২০ নভেম্বর ২০২৬ তারিখে


sohel প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন / ০
COP31) পার্বত্য চট্টগ্রামের সংকট তুলে ধরবেন তরুণ সংগঠক তাওহীদুল ইসলাম আগামী ৯–২০ নভেম্বর ২০২৬ তারিখে
শুনুন বাংলায় Ready

বান্দরবান জেলা প্রতিনিধি:- মোঃ নুরুল আলম)
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (COP31) অংশ নিতে যাচ্ছেন পরিবেশবাদী তরুণ সংগঠক মোঃ তাওহীদুল ইসলাম। তিনি ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’ (YDSB)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। দীর্ঘ দিন ধরে পার্বত্য চট্টগ্রামে পরিবেশ সংরক্ষণ, যুব নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়নে কাজ করে আসছেন তিনি।
সংবাদের মূল বিষয়সমূহ,পার্বত্য চট্টগ্রামের সংকট প্রকাশ, সম্মেলনে তাওহীদুল ইসলাম পার্বত্য অঞ্চলের পানির সংকট, বন উজাড়, অনিমিত বৃষ্টিপাত, জীববৈচিত্র্যের ক্ষতি এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবেন।
‘CHT Climate Declaration 2026’ উপস্থাপন: YDSB-এর উদ্যোগে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ২৬টি উপজেলায় পরিচালিত গবেষণা ও স্থানীয় অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি “পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণাপত্র ২০২৬”-এর সুপারিশসমূহ সম্মেলনে উত্থাপন করবেন।
জাতীয় ও আন্তর্জাতিক নীতিতে অন্তর্ভুক্তির তাগিদ: এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের বাস্তব চিত্র ও স্থানীয় সুপারিশসমূহ বাংলাদেশের জাতীয় জলবায়ু পরিকল্পনা (NAP, NDC) এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা।
আন্তর্জাতিক অংশীদারত্ব ও যুব নেতৃত্ব, সম্মেলনে আন্তর্জাতিক জলবায়ু সংগঠন, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জলবায়ু অর্থায়ন, সবুজ উদ্যোক্তা তৈরি ও যুব নেতৃত্বের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করবেন তিনি।
তাওহীদুল ইসলামের এই অংশগ্রহণ পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সংকট ও সমাধানগুলোকে বিশ্ব দরবারে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

2

2