পূর্বাহ্ণ ০৬:৩৯
সোমবার
২১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ


sohel প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ২:০৬ অপরাহ্ন / ০
হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লালমনিরহাটের হাতীবান্ধায় আনসার-ভিডিপির মহাপরিচালক এর নির্দেশনায়, জেলা কমান্ড্যান্ট, লালমনিরহাট জনাব এ.এস.এম. সাখাওয়াৎ হোসাইন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আনসার ও ভিডিপির সদস্যদের মাধ্যমে হাতীবান্ধা উপজেলার আনসার-ভিডিপির ক্লাব ও বিভিন্ন জায়গায় এসব চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া

হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন আনসার ও ভিডিপি সদস্যদরা।

সোমবার উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী এলাকায়, `বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
মোঃ আবু সাঈদ, পিভিএম। তিনি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, মোঃ মাইদুল ইসলাম মুরাদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ লিপি খাতুন এবং বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা।

2

2