[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

​রাজশাহীতে এতিমখানার নামে জোরপূর্বক বাড়িঘরে ঢুকে চাঁদাবাজি, আটক বা পুলিশের হাতে সোপর্দের আহ্বান পরিচালকের


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন / ০
​রাজশাহীতে এতিমখানার নামে জোরপূর্বক বাড়িঘরে ঢুকে চাঁদাবাজি, আটক বা পুলিশের হাতে সোপর্দের আহ্বান পরিচালকের
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকার একটি মাদ্রাসার এতিমখানার নাম ভাঙিয়ে নগরীতে জোরপূর্বক বাড়িতে ঢুকে অর্থ আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এতিমখানার ভুয়া কালেকশনের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি স্থানীয় এক সাংবাদিকের নজরে এলে হাতেনাতে জেরা করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক সাফ জানিয়ে দিয়েছেন, তাদের প্রতিষ্ঠান থেকে কখনো এলাকার বাইরে বা এভাবে টাকা তোলার কোনো অনুমতি দেওয়া হয় না। চক্রটিকে ধরে পুলিশের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
​খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন ধরে একটি চক্র রাজশাহী মহানগরীর বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে ঘুরে নিজেদের নওহাটার একটি মাদ্রাসার এতিমখানার ফান্ড সংগ্রহকারী হিসেবে পরিচয় দিয়ে আসছিল। সম্প্রতি নগরীর শালবাগান এলাকার একটি আবাসিক বাড়িতে অনুমতি ছাড়াই জোরপূর্বক প্রবেশ করে তারা অনুদানের নামে অর্থ দাবি করে। এ সময় তাদের আচরণ ও কার্যক্রমে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।
​ঘটনাটি স্থানীয় ‘সানশাইন’ পত্রিকার এক সংবাদকর্মীর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি ওই প্রতারক চক্রের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং তাদের মুখোমুখি হয়ে জেরা শুরু করেন। জেরার মুখে চক্রের সদস্যরা সদুত্তর দিতে ব্যর্থ হয় এবং তাদের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে।
​এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার পরিচালক তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, “আমাদের মাদ্রাসার এতিমখানার ফান্ড সংগ্রহের নামে এলাকার বাইরে এ ধরনের কোনো কালেকশন করার নিয়ম নেই এবং আমরা কাউকে এ ধরনের কাজের দায়িত্ব দিইনি। এরা সম্পূর্ণ ভুয়া ও প্রতারক চক্র, যারা আমাদের প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আপনারা পারলে এদের ধরে পুলিশে সোপর্দ করুন।”
​স্থানীয় সচেতন মহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে স্থানীয়রা বলেন, পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার নাম ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। এ ধরনের প্রতারক চক্রের মূল উৎপাটনে পুলিশ ও প্রশাসনের দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

2

2