
সংবাদদাতা, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৮ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক, রাজপথের লড়াকু যুবনেতা মো. ধলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি নগরীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
এদিকে, জনপ্রিয় এই যুবনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তার শুভানুধ্যায়ীদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ১৮ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতোমধ্যে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দলের দুঃসময়ের পরীক্ষিত এই নেতার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া চেয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা মো. ধলুকে সুস্থ করে দ্রুত সবার মাঝে ফিরিয়ে দিতে দেশবাসীর কাছে কায়মনোবাক্যে দোয়া প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন :