[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিয়ামতপুরে খাসজমি দখল ও বিক্রি নিয়ে সংঘর্ষ, তিন নাতির ঘর ভাঙচুর


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন / ০
নিয়ামতপুরে খাসজমি দখল ও বিক্রি নিয়ে সংঘর্ষ, তিন নাতির ঘর ভাঙচুর
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক,নিয়ামতপুর (নওগাঁ):
নওগাঁর নিয়ামতপুরে সরকারি খাসজমির দখল নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের টিনের বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় কোনো বৈধ সরকারি বন্দোবস্ত ছাড়াই খাসজমি অন্য ব্যক্তির কাছে বিক্রি ও হস্তান্তরের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
​গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার বিদিরপুর এলাকায় এই ভাঙচুরের ঘটনা ঘটে।
​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিটি ১ নম্বর সরকারি খাস খতিয়ানের ৪৬ নম্বর দাগভুক্ত (মোট ৪৯ শতক)। প্রধান অভিযুক্ত জিয়ারুল ইসলামের নামে জমির অনুকূলে কোনো সরকারি বন্দোবস্ত বা বৈধ কাগজপত্রের অস্তিত্ব মেলেনি।
​স্থানীয়দের ভাষ্য, প্রায় ৫০-৬০ বছর আগে জসীম উদ্দিন নামের এক ব্যক্তি ওই খাসজমিতে বসতি স্থাপন করেছিলেন। তাঁর মৃত্যুর পর জসীমের বড় ছেলে এনামুলের তিন ছেলে—হেলাল, বেলাল ও মানিক সেখানে বসবাস শুরু করেন। তাঁদের অভিযোগ, মানবিক কারণে জিয়ারুল ইসলামকে সেখানে থাকার সুযোগ দেওয়া হলেও এখন তিনি জমিটি নিজের দাবি করছেন।
​ভুক্তভোগীদের আরও অভিযোগ, জিয়ারুল ইসলাম ওই জমির প্রায় ১৫ কাঠা খাসজমি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের কমেলা, মুনতাহা ও সহিদুলের কাছে বিক্রি বা হস্তান্তর করেছেন। সম্প্রতি হেলাল ও বেলাল ঘর নির্মাণের চেষ্টা করলে জিয়ারুল ও তাঁর সহযোগীরা হামলা চালিয়ে তিন ভাইয়ের টিনের বসতঘর ভাঙচুর করেন।
​সরকারি খাসজমি বেআইনিভাবে দখল, বিক্রি ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

2

2