অপরাহ্ণ ০৩:৩৫
শুক্রবার
৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসের স্বপ্ন দেখিয়ে প্রতারণা: মানব পাচারকারী আওয়ালের বিরুদ্ধে দুই তরুণকে নিঃস্ব করার অভিযোগ


sohel প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন /
প্রবাসের স্বপ্ন দেখিয়ে প্রতারণা: মানব পাচারকারী আওয়ালের বিরুদ্ধে দুই তরুণকে নিঃস্ব করার অভিযোগ

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

প্রবাসে উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে ময়মনসিংহের দুই তরুণের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে কথিত মানব পাচারকারী আওয়ালের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর গ্রামের মো. শহিদুল ও মো. জাকির। তাদের অভিযোগ, ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এবং বর্তমানে সৌদি প্রবাসী আওয়াল তাদেরকে সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে প্রলোভন দেখান এবং বিপুল অঙ্কের টাকা গ্রহণ করেন।

কিন্তু বিদেশে পৌঁছানোর পরই ভেঙে যায় সব স্বপ্ন। প্রতিশ্রুত চাকরি, থাকা বা খাবারের কোনো ব্যবস্থাই পাননি তারা। বিমানবন্দরে রিসিভ করার কথা থাকলেও অভিযুক্ত আওয়াল সেখানে উপস্থিত হননি বলে অভিযোগ রয়েছে। ফলে বিদেশের মাটিতে চরম বিপাকে পড়ে দিশেহারা হয়ে যান দুই তরুণ।

পরবর্তীতে তারা কাজ না পেয়ে পথে পথে ঘুরতে বাধ্য হন এবং একপর্যায়ে সৌদি পুলিশের হাতে আটক হন। তাদের দাবি অনুযায়ী, কাগজপত্র দেখালেও সেগুলো ভুয়া হিসেবে চিহ্নিত হয়। দীর্ঘ প্রায় ২০ দিন কারাভোগের পর তারা কোনো উপায় না পেয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে আসেন।

এই ঘটনার পর স্থানীয় প্রবাসী সমাজ ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, “প্রবাসে চাকরির নামে প্রতারণা এখন ভয়াবহ রূপ নিয়েছে। সাধারণ মানুষকে ফাঁদে ফেলে যারা অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।”

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেছেন, এমন প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বহু তরুণ একইভাবে নিঃস্ব হয়ে পড়বে।

তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অভিযুক্ত আওয়ালের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

2

2