অপরাহ্ণ ০৩:৩০
শুক্রবার
৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন /
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ

মোঃসোহেল রানা রাজশাহী
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকস সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৩০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিকল্প বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন চন্দনশহর ডালিপাড়া নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে নদীর পাড়ে জঙ্গলের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর টহল দল দেখতে পায় যে, দুইজন ব্যক্তি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশের ভিতর প্রবেশ করেছে। তৎক্ষনাৎ তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তাদের নিকট থাকা বস্তাটি ফেলে নদী লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০ বোতল ভারতীয় জেডি মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম করতে হয়। জব্দকৃত মাদকদব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ২৩২০ ঘটিকায় অত্র ব্যাটালিয়ন এর অধিনস্থ চারঘাট বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন শাহরিয়ার খাল আম বাগানের ভিতরে কয়েকজন মাদক কারবাবারী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের নিকট থাকা বস্তাটি আম গাছেল গোড়ায় লুকিয়ে রেখে দ্রুত পালিয়ে যায়। পরক্ষণে টহল দল কাউকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে আম গাছের গোড়ায় ঝোপ ঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় একটি বস্তা দেখতে পায়। পরবর্তীতে টহল দল কর্তৃক বস্তাটি খুললে তার মধ্য হতে ৩০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

2

2