অপরাহ্ণ ০৩:৩০
শুক্রবার
৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন /
ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মেয়ে শিরিনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ ঢাকার আশকোনা এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে সন্দেহাতীত স্বামীকে ও আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, ঢাকার
আশকোনা এলাকার একটি বাসা ভাড়া নিয়ে স্বামীর সাথে থাকতেন মীরসরাইয়ের ও মেয়ে শিরিনা আক্রার।
রাতের কোনো এক সময় ঘটে যাওয়া ঘটনায় খবর পেয়ে পুলিশ সকালে গিয়ে উক্ত বাসা থেকে
ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
ঘটনায় সন্দেহাতী শিরিনার স্বামী ওহিদুর রহমানকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্বে পাওয়া সংবাদে জানা গেছে, আটককৃত শিরিনা আক্তারের স্বামী ওহিদুর নবীর গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের মাদবরহাট এলাকায়।তিনি ওই এলাকার জমাদার গ্রামের নুর নবীর পুত্র।
বাসার ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় শিরিনার মরদেহ ঝুলছিলো। পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত থাকাবস্থায় শিরিনার মরদেহ উদ্ধার করে।
এর পর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
নিহতা শিরিনার স্বজনদের অভিযোগ, কিছুদিন ধরে স্বামীর পরিবারের সাথে তাদের বিরোধ চলছিলো। এই ঘটনার প্রেক্ষিতেই পুলিশ তার স্বামীকে আটক করেছে।
ঘটনার ক্লু উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।

2

2