অপরাহ্ণ ০৩:৩০
শুক্রবার
৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সবচেয়ে আলোচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলমান


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন /
দেশের সবচেয়ে আলোচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলমান

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : দেশের সবচেয়ে আলোচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টা থেকে এ অভিযান শুরু হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
বিকেল ৫টার দিকে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল।
তিনি বলেন, ‘বিকেল ৪টা থেকে অভিযান চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।’
অভিযানের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘অভিযান চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য দেয়া সম্ভব হচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’
অভিযানে পুলিশ, র‍্যাব ও বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।
বিভিন্ন দিক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযানে অংশ নিতে জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশ করতে দেখা গেছে বলে জানান স্থানীয় অধিবাসীরা।

2

2