অপরাহ্ণ ০৩:২৯
বৃহস্পতিবার
৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশু সিরাজুল মুনিরার মৃত্যু


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন /
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  ৫ বছরের শিশু সিরাজুল মুনিরার মৃত্যু

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে সিরাজুল মুনিরা নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতা শিশু সিরাজুল মুনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদস্থ সাবেক কমিশনার জামাল উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশের বাসিন্দা নুরুন্নবীর সন্তান।
পরিবারের সদস্যরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় অধিবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজনরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।

2

2