

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদের সাবেক আওয়ামী দলীয় ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফকে চট্টগ্রাম শহরের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার পারিবারিক সূত্র জানায়, ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিন গতরাতে চট্টগ্রাম শহরের বাসা থেকে আটক করে হালিশহর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তার সহধর্মিণী রওশন আরা রত্না মীরসরাইয়ের ক’জন আওয়ামী ঘেঁষা সাংবাদিকদের জানান, গতরাত ২টার দিকে ১০/১২ জন পুলিশ বাসায় এসে তাকে থানায় নিয়ে যায়। বুধবার সকাল ১১টায় চোখের অপারেশন হয়েছিল।
গ্রেপ্তারকৃত আওয়ামী দলীয় সাবেক মীরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ এর স্ত্রী রত্না আরো জানিয়েছেন, তার স্বামীর চোখের অপারেশন জনিত কারণে গ্রেপ্তার না করার অনুরোধ জানালে ও কিন্তু পুলিশ মানতে নারাজ হয়ে তাকে নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :