অপরাহ্ণ ০২:৫৬
বৃহস্পতিবার
৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতার মহান পেশা আবেগ নয় বিবেক দিয়ে চালাতে হবে, নয়তো জীবন সংহার সহ সাংবাদিক পেশায় জড়িতরা প্রতি পদে পদে মার খেতে বাধ্য হবে


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন /
সাংবাদিকতার মহান পেশা আবেগ নয় বিবেক দিয়ে চালাতে হবে, নয়তো জীবন সংহার সহ সাংবাদিক পেশায় জড়িতরা প্রতি পদে পদে মার খেতে বাধ্য হবে

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এমন কিছু সাংবাদিরা সাংবাদিকতার মহান পেশা জড়িত থেকে অতি আবেগী হয়ে পেশাগত কর্ম সাধন করে য যাচ্ছেন!
তবে, আবেগ নয় বিবেক দিয়ে চালাতে হবে কর্ম, নয়তো জীবন সংহার সহ সাংবাদিক পেশায় জড়িতরা প্রতি পদে পদে মার খেতে বাধ্য হবে।
খোঁজ নিয়ে দেখতে গেলে অনেককে পাওয়া যাবে তারা তাদের পেশাগত দায়িত্ব আবেগ জড়িয়ে করে থাকে!
তবে, বলাবাহুল্য যে- আবেগ এর চাইতে দ্বিগুণ এগিয়ে রয়েছে বিবেক বর্জিত সাংবাদিকতা পেশায় নিয়োজিত ব্যাক্তিরা! বলতে গেলে অতীতের সকল সময়কে ম্লান করে দিয়ে বর্তমান সময়ে কতেক গুলো ব্যাক্তি ৫০০-১০০০ টাকা দিয়ে যেনতেন লটরপটর মার্কা পত্রিকা কর্তৃপক্ষ থেকে আইডি কার্ড কিনে নিয়ে তা গলায় ঝুলিয়ে ব্যাপক হারে চাঁদাবাজি-ধান্দাবাজি করে সাংবাদিকতা পেশাকে একেবারেই ডাস্টবিনে ফেলে দিচ্ছে!! এর বাইরে টাকা দিয়ে কিনে নেয়া মাইক্রো ফোন/বুম এ বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেল এর লোগো লাগিয়ে কি যে একটা অবস্থা চালিয়ে যাচ্ছে তা বলতে ও লজ্জা লাগছে।
দীর্ঘ ৩৭ বছরের সাংবাদিকতা পেশার বয়সে যাহা দেখেননি এই প্রতিবেদক তা দেখতে হচ্ছে বর্তমানে! সাংবাদিক নেতারা এবং স্ব স্ব এলাকার প্রেসক্লাবের কর্তাব্যক্তিরা কেনো তা দেখে এবং জেনে ও রহস্য জনক ভাবে নিরবতা পালন করে যাচ্ছে?
দেশের অন্যান্য এলাকায় ও প্রায় এক- ই চিত্র। তবে, এই প্রতিবেদক তার নিজের এলাকা চট্টগ্রাম/ উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার কথা-ই বলাবাহুল্য বলে মনে করছেন।
এখানে বর্তমানে সাংবাদিক নামধারীর সংখ্যা এতোটাই যে বেড়ে গেছে তা বলাটা ও দুরহ ব্যাপারে পরিনত হয়ে পড়েছে। ইতিমধ্যে সবসময়ই মাই টিভি চ্যানেল এর লোগো ব্যবহার করে মাইক্রো ফোন/বুম নিয়ে যত্রতত্র অবাধ বিচরণ করা জাহাঙ্গীর আলম নামে একজন সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘ বেশ কয়েক দিন যাবত মীরসরাই উপজেলার এ প্রান্ত থেকে সেই প্রান্তে বিচরণ করে বিভিন্ন ভাবে চাঁদাবাজি, ব্লাকমেইলিং ও প্রতারণা করে লাখ লাখ টাকা কামিয়ে নিয়ে শেষ পর্যন্ত উপজেলার মিঠা ছড়া বাজারে অবস্থিত ওয়ান ব্যাংকে গিয়ে ধরা পড়ে উত্তম মধ্যম খেয়ে কয়েক ঘন্টা বাধা অবস্থায় আটক থাকার পর মুক্ত হয়ে লাপাত্তা হয়ে যায়।
অন্যদিকে মোহনা টিভি চ্যানেল এর লোগো ব্যবহার কারি কামরুল ইসলাম নামে আরেক সাংবাদিক নামধারী সন্ত্রাসী হামলার ঘটনায় সপ্তাহ খানেক কারাবরণ করে। এবং শোনা যাচ্ছে- চাঁদাবাজি করতে গিয়ে গলায় কার্ড ঝুলিয়ে চলা ‘স্বাধীন সংবাদ’ পত্রিকার লোগো ব্যবহার করে হাতে মাইক্রো ফোন/বুম ধারী একেক সময় একেক নাম ব্যবহার করা এন আলম রাসেল চৌধুরী নামক আরেক জনকে বেদম পিটুনি দেয়া হয়েছে! তাহলে ওই সব ব্যাক্তিরা সাংবাদিকতার মহান পেশাকে কোথায় নিয়ে গেছে সেই সম্পর্কে কি বলতে হবে?
দেশের প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকতা পেশার নের। নের্তৃত্ব দেয়ার লোকের অভাব না থাকলে ও সাংবাদিকতা পেশার বিষয়ে জ্ঞান থাকা লোক (সাংবাদিক নেতা) এর বড়ো-ই অভাব রয়েছে বলে মনে করছেন অনেকেই।
ইতিমধ্যে দেশের সর। সর্বোত্র সাংবাদিকদের সু’রক্ষা প্রদান এর নিমিত্তে তা আইন করে পাশ করানোর দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন বিএমএসএফ নামক একটি সাংবাদিক ফোরাম। ফোরাম’র দায়িত্ববান নেতার দৃষ্টি আকর্ষণ করে বলার দরকার যে,
সাংবাদিকদের সু’রক্ষার জন্য আইন করার দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি উপরোল্লিখিত ওই রকম অপ সাংবাদিকতা দুরীকরনে ওই সব সাংবাদিক নামধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অতীব জরুরি।

2

2