

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার, চারটি ওয়ারেন্ট তামিল এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পে এ অভিযান পরিচালিত হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে অভিযানে এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আভিযানিক দল ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে। একই সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি ওয়ারেন্ট তামিল করা হয়।
এ ছাড়া অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনকে ছয় মাস, চারজনকে তিন মাস এবং চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
সব মিলিয়ে অভিযানে ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তার ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৬ এপিবিএন জানিয়েছে, ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা
আপনার মতামত লিখুন :