

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
আসন্ন জাতীয় ও স্থানীয়আ পর্যায়ের যেকোনো নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও দক্ষতার সাথে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের মান্যবর উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানের সভাপতি এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) (অতিরিক্ত দায়িত্বে) কামরুন নাহার।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া পুলিশের অন্যতম প্রধান সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।”
তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী আইন এবং কৌশলী আচরণের মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগ করার জন্য তিনি উপস্থিত সকল পুলিশ সদস্যকে উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) কামরুন নাহার তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে এবং অর্পিত দায়িত্ব শতভাগ পেশাদারিত্বের সাথে পালনে এই প্রশিক্ষণ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ মনোযোগের সাথে কোর্স সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে।”
অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সময়ে শান্তিশৃঙ্খলা রক্ষা, নির্বাচনী অপরাধ দমন, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের কৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত ও বাস্তবমুখী দিকনির্দেশনা দেওয়া হয়
আপনার মতামত লিখুন :