

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ উপলক্ষ্যে চন্দনাইশ থানা কাবাডি টিমের জার্সি উন্মোচন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই জার্সি উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কোচ মোজাম্মেল হক, টিম ম্যানেজার মোহাম্মদ হেলাল উদ্দীন সহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জার্সি উন্মোচন শেষে খেলোয়াড়দের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় খেলোয়াড়রা জানান, তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে লড়বেন।
আপনার মতামত লিখুন :