[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ভূমিমন্ত্রী মিনু যেখানে ব্যর্থ!


sohel প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন /
ভূমিমন্ত্রী মিনু যেখানে ব্যর্থ!

নিজস্ব সংবাদদাতা

সরকারের প্রায় ৩ হাজার কোটি টাকা সাশ্রয় করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের রোষানলে পড়া নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে রক্ষা করতে পারেননি খোদ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সরকারি টাকা লুটপাটের ক্ষেত্র বন্ধ করায় মাহমুদা বেগমকে তাঁর পদ থেকে সরিয়ে দেয়া হলে ভূমিমন্ত্রী মিনু জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফোন করে তাঁকে সরিয়ে দেওয়ার আদেশ স্থগিত করেন। কিন্তু দুর্নীতিবাজ চক্রটি তা মেনে নিতে পারেননি। এরপর মাহমুদা বেগমকে খাদ্য মন্ত্রণালয়ে বদলির আদেশ জারি করা হয়েছে। ফলে নরসিংদীতে ভূমি অধিগ্রহণের টাকা লুটপাট বন্ধে মাহমুদা খাতুনকে তাঁর পদে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু!

এদিকে, নরসিংদীর এডিসিকে আবারো বদলির খবরে বিস্ময় প্রকাশ করে ভূমিমন্ত্রী মিনু বলেন, ‘এমন তো হওয়ার কথা না। এই সাহসী অফিসারকে প্রটেকশন দেওয়ার জন্য তিনি ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়ে রেখেছিলেন। এছাড়া বিষয়টি জানার পর খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও তাকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়াসহ মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি মন্ত্রণালয় তদন্ত করছে।’

জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মনোয়ার ২০২৪ সালের ২১ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবে দায়িত্ব পালনকালে ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার চেক হস্তান্তর করে সিন্ডিকেটের মাধ্যমে কমিশন নিয়ে গেছেন।

ত্রুটিপূর্ণ সিদ্ধান্তে রাষ্ট্রের শত শত কোটি টাকা ক্ষতিপূরণের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বিষয়টি তদন্ত করছে ভূমি মন্ত্রণালয়।

নরসিংদী জেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মাহমুদা বেগম নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে যোগ দেন। চলমান জমি অধিগ্রহণে দালাল সিন্ডিকেটের দুর্গ ভেঙে নীতিমালার বাইরে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে তিনি ঘোষণা দেন। এরপর একে একে বিভিন্ন এলএ কেসের শুনানি নিয়ে অন্তত ৩ হাজার কোটি টাকা সাশ্রয় করেন তিনি। তাঁর এই দৃঢ অবস্থানের কারণে তিনি দুর্নীতিবাজ সিন্ডিকেটের রোষানলে পড়েন।

Bangla Photocard Generatorv3.7