অপরাহ্ণ ০৪:৪০
শুক্রবার
২৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় ২১ জলাশয়ে পোনা মাছ অবমুক্ত মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতি সংরক্ষণে মৎস্য অধিদপ্তরের উদ্যোগ


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন /
দিঘলিয়ায় ২১ জলাশয়ে পোনা মাছ অবমুক্ত মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতি সংরক্ষণে মৎস্য অধিদপ্তরের উদ্যোগ

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যাপকভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১৭টি প্রাতিষ্ঠানিক ও ৪টি উন্মুক্ত—মোট ২১টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন জলাশয়ে এ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে দিঘলিয়া উপজেলা সদরের একটি উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের প্রতিনিধি ও দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলিসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে পরিকল্পিতভাবে পোনা মাছ অবমুক্ত করার ফলে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান রানা, দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল মোল্লা, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক নুরু, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা মোল্যা সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষকদল সভাপতি শেখ লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মিন্টু, উপজেলা মহিলা দলের নেত্রী রিনা পারভিন, দিঘলিয়া ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আরিফ হোসেন, জাকির হোসেন, পল্টু শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

2

2