অপরাহ্ণ ০৮:৪০
সোমবার
১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই সিটিতে প্রথম ধাপে ভোট পড়েছে ২৭ শতাংশ


sohel প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন / ১৩
দুই সিটিতে প্রথম ধাপে  ভোট পড়েছে ২৭ শতাংশ

জন্মভূমি নিউজ ডেস্ক :

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুপুর ১২টা নাগাদ ২৭ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ময়মনসিংহ সিটি নির্বাচনে ২৭ শতাংশ আর কুমিল্লা সিটি নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে।
অশোক কুমার দেবনাথ বলেন, শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে কুমিল্লা সিটি নির্বাচনে একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে