[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত বিএনপি নেতা


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন /
রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত বিএনপি নেতা

আমাদের জন্মভুমি ডেক্স

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দাওকান্দি সরকারি কলেজের এক শিক্ষিকাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনায় জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কলেজের শিক্ষক আলেয়া খাতুন হীরাকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। একপর্যায়ে তাকে জুতা দিয়ে আঘাত করা হয় এবং চুলের মুঠি ধরে টেবিলে মুখ চেপে ধরে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে..

Bangla Photocard Generatorv3.7