অপরাহ্ণ ১১:০৩
শনিবার
১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন


sohel প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন / ০
শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন
শুনুন বাংলায় Ready

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
সমাজে ফাঁকি দেওয়া ও দুর্নীতির যে প্রবণতা তৈরি হয়েছে, তা থেকে জাতিকে মুক্ত করতে শিক্ষকদেরই প্রধান ভূমিকা পালন করতে হবে। আগামী প্রজন্মকে সঠিকভাবে শিক্ষিত করার দায়িত্ব শিক্ষকদের নিতে হবে বলে জানিয়েছেন এমপি মিলন।
২৩শে অক্টোবর শুক্রবার দুপুরে রাজশাহীর মোহনপুরে লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

বর্তমান সরকারের শিক্ষা কার্যক্রমের কথা উল্লেখ করে এমপি বলেন, সরকার একটি চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করেছে। শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি নিজস্ব ধর্মের চর্চাও জরুরি। ধর্মীয় অনুশাসন ছাড়া কোনো শিশু ভালোভাবে বেড়ে উঠতে পারে না, তাই মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের শিশুরাও যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। এছাড়া শিশুদের মেধা বিকাশে খেলাধুলা, গান-বাজনা ও কবিতা আবৃত্তির সুযোগ সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরোও বলেন বিদ্যালয়ের বিল্ডিং, মাঠ, বেঞ্চ, চক বা ডাস্টার সবকিছুই শিক্ষার্থীদের জন্য, তাই ছাত্র-ছাত্রীদের স্বার্থকেই সবার আগে প্রাধান্য দিতে হবে। নিজ এলাকার ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের (মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, গোরস্থান, মন্দির) উন্নয়নে সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তা করার অনুরোধ করেন এমপি মিলন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে।

বক্তব্য শেষে প্রাক্তন শিক্ষার্থী ও আগত অতিথিদের হাতে ক্রেস তুলে দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের জুম্মার নামাজ শেষে মধ্যাহ্নভোজ, পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আয়োজিত এবং শতবর্ষিকী উদযাপন কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খলিলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, আব্দুল কাদের মোল্লা, মোহনপুর উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জি,এ,এম আব্দুল আওয়াল, অধ্যাপক মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা সহ সূধীজন।

2

2