
নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী এবং রাজশাহী অঞ্চলের প্রবীণ ও সর্বজনশ্রদ্ধেয় জননেতা মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে দ্রুত ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তাঁর শারীরিক সুস্থতার জন্য সমগ্র দেশবাসী, প্রিয় এলাকাবাসী এবং দলীয় নেতা-কর্মীসহ সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবা ও দেশগঠনের কাজে আত্মনিয়োগ করতে পারেন, সেজন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে দোয়ার আর্জি জানিয়েছেন।
এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা এবং সমগ্র রাজশাহী জুড়ে সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ প্রকাশ পায়। প্রিয় নেতার দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাঁর আশু সুস্থতা কামনা করা হয়েছে।
পরিবার ও দলের পক্ষ থেকে সর্বসাধারণের কাছে আকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, “মহান আল্লাহর কাছে আকুল প্রার্থনা, তিনি যেন প্রিয় জননেতা মিজানুর রহমান মিনু ভাইকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা (সেফায়ে কাজেলা) দান করেন। তিনি যেন আবারও পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে পূর্বের মতো জনসেবায় ও দেশ সেবায় নিজেকে নিয়োজিত করার তৌফিক লাভ করেন। সবাই তাঁর জন্য খাস দিলে দোয়া করবেন।”
হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রী মহোদয়ের দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় সকল ধরনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :