পূর্বাহ্ণ ০৭:৪৯
বৃহস্পতিবার
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সর্বোত্র কতিপয় বিএনপি’র নেতাদের সাথে সখ্যতা রেখে বিভিন্ন ভাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে সংঘটিত হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা


sohel প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন / ০
চট্টগ্রামের সর্বোত্র কতিপয় বিএনপি’র নেতাদের সাথে সখ্যতা রেখে বিভিন্ন ভাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে সংঘটিত হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সর্বোত্র কতিপয় বিএনপি’র নেতাদের সাথে সখ্যতা রেখে বিভিন্ন ভাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে সংঘটিত হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা! এই রকম খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে লেখালেখি হলে ও বিএনপি’র নেতা কর্মীদের ঘুম ভাঙছে না এখনো! বিষয়টি নিয়ে খোদ বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সূত্রমতে গতকাল (২০ অক্টোবর মঙ্গলবার) বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর চট্টগ্রাম আগমন এবং জে এম সেন হলে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পুজা মন্ডব পরিদর্শন করতে আসলে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মী ও ক্যাডারদের মিলন মেলায় পরিনত হয়েছিলো বলে অনেকের অনেক লেখা পোষ্ট থেকে অতি সহজেই জানার সুযোগ হয়েছে অনেকের।
এমনকি ওই সব আওয়ামী লীগ নেতা কর্মী এবং ক্যাডারদের মধ্যে অন্যতম: ছিলো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন উপদেষ্টা নিখিল চন্দ্র দাস। তিনি পুজা মন্ডবের দায়িত্ব নিয়ে দোর্দণ্ড প্রভাব বিস্তারের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে হাত মিলানোর ও সুযোগ পায় চট্টগ্রামে তারেক রহমান এর আগমনস্থলে প্রবেশাধিকারের জন্য কার্ড তৈরি এ ইস্যুর দায়িত্বে নিয়োজিত কতিপয় বিএনপি’র নেতাদের দুর্নীতি, স্বজনপ্রীতি ও সেচ্ছাচারিতার গুনে! অথচ, ওই নিখিল চন্দ্র দাস নাকি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে চট্টগ্রাম কোর্টে পিপি এর দায়িত্ব পেয়ে দম্ভোক্তির সহিত বলেছিলো- আওয়ামীলীগের দায়িত্ববান যে কোনো নেতার সার্টিফিকেট ছাড়া কোনো আসামির জামিন ও দেয়া হবে না!
কথা হচ্ছে- ওই টা বলার জন্য চট্টগ্রাম মহানগরীতে কি বিএনপি’র নেতা কর্মীদের আকাল পড়েছে যে, জেলার সীতাকুণ্ড ও মীরসরাইয উপজেলার আবাল মার্কা কিছু নেতা কর্মী নামধারীরা নিজেদের এলাকার কথা না বলে/না লিখে চট্টগ্রাম শহরের কথা লিখতে/বলতে হবে কেনো?
এমন প্রসঙ্গে দলের অনেক প্রবীণ ও দল নিবেদিত প্রাণ নেতা কর্মীদরা একগাদ হাসি উপহার বলেন, হা হা হা, কথায় বলে- নিজের ঘর অন্ধকারে রেখে মসজিদে বাত্তি দিলে কি আল্লাহ খুশি হবেন? নিজের এলাকা সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কথা বাদ দিয়ে চট্টগ্রাম সহ অন্য জায়গার কথা বলা বেমানান নয় কি? সূত্র থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক-মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব এবং আওয়ামী লীগ নেতা শুভাষ সরকার সহ অপরাপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের দায়িত্ব রত: নেতা এবং ক্যাডাররা যে পুজা উদযাপন পরিষদের দায়িত্ব প্রাপ্ত হয়ে দলের এমপি এবং নেতাদের আশেপাশে থেকে সংঘটিত হচ্ছে তা কি জানেন বিএনপি’র নেতা কর্মীরা?
তারা তো মীরসরাইয়ের বিএনপি’র এমপি নুরুল আমিন কে প্রধান অতিথি ও দলের দায়িত্ব রত: নেতাদের বিশেষ অতিথি বানিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে তাদের অতীত ১৭ বছরের কর্মকে একেবারেই ধামাচাপা দিয়ে এখন বুক ফুলিয়ে হাঁটাচলার সুযোগ করে নিয়েছে!

2

2