পূর্বাহ্ণ ০৭:৪৮
বৃহস্পতিবার
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে ৫৪ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন / ০
নিয়ামতপুরে ৫৪ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার
শুনুন বাংলায় Ready

নিজেস্ব প্রতিবেদক সাগর,
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ দল উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের বেনীপুর গ্রামের একটি স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানা নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

2

2