
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৫ নং ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ ছাত্রদল নেতার মধ্যে একজন নিহত এবং অপর ২ জন গুরুতর: আহত হয়েছেন।
আহত ২ জনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে ভর্তি করা হয়েছে।
পাওয়া সূত্রে জানা গেছে, গতকাল রাতে ৩ ছাত্র দল নেতা হাবিব, নাঈম ও সাজ্জাদ একটি মোটরসাইকেলে সাহেবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন, প্রতি মধ্যে তারা একটি অটোরিক্সার সাথে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় পতিত হন।
ঘটনাস্থলে ছাত্রদল নেতা হাবিব নিহত হন। অপর ২ ছাত্রদল নেতা নাঈম ও সাজ্জাদ গুরুতর: আহত হলে তাদেরকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
নিহত ছাত্রদল নেতা হাবিব ৫ নং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
এবং গুরুতর: আহত নাঈম হোসেন এক- ই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রদল ক্রীড়া পরিষদের সভাপতি ও সাজ্জাদ হোসেন সদস্য।
ছাত্রদল নেতা হাবিব এর মৃত্যুতে মীরসরাইয়ের এমপি নুরুল আমিন ও উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিষদের সদস্য সচিব নাঈম সরকার গভীর শোক প্রকাশ করে শোকাভীভূত পরিবারের সবার প্রতি সমবেদনা জানিয়েছেন।
এবং তারা আহত ছাত্রদল নেতা নাইম হোসেন ও সাজ্জাদ হোসেনের দ্রুত সুস্থ্যতা ও কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :