পূর্বাহ্ণ ০৪:৪৪
বুধবার
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত


sohel প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন / ০
সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক
সামাজিক মাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত দেখতে অভ্যস্ত ভক্তরা। কেউ প্রতিদিনই ছবি বা ভিডিও পোস্ট করেন, আবার কেউ বেছে বেছে নিজের জীবনের কিছু অংশ তুলে ধরেন। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহবিশ হায়াত দ্বিতীয় দলেই। নিয়মিত পোস্ট না করার পেছনে তার রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। ভক্তদের আগ্রহ ধরে রাখা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং নিজের জন্য সময় বের করতেই সামাজিক মাধ্যমে সীমিত উপস্থিতি তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়ে কথা বলেন ‘জওয়ানি ফির নেহি আনি’খ্যাত এই অভিনেত্রী। তিনি জানান, সাধারণত দুই থেকে তিন সপ্তাহ পরপর পোস্ট করেন। ঘন ঘন পোস্ট করলে অনুসারীদের আগ্রহ কমে যেতে পারে বলেও মনে করেন তিনি।

অভিনেত্রী মেহবিশ বলেন, ‘আমি প্রতি দুই থেকে তিন সপ্তাহ পরপর পোস্ট করি। আমার মনে হয়, মানুষ বিরক্ত হয়ে যায়। তাদের মধ্যে যেন আরও দেখার আগ্রহ থাকে।

2

2