

নিজেস্ব প্রতিবেদক সাগর,
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিয়ে ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, চোরাচালান বন্ধ এবং স্থানীয় নদীতে অবৈধ সুতির জাল উচ্ছেদের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে অপরাধ দমন ও উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান।
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুর হক টিটু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আওয়াল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :