[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের সীতাকুন্ডের পন্থিচিলা এলাকায় গরু বাহী ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত, মারা গেছে ৫ টি গরু, ৬টি জবাই,আহত হয়েছে ৭ টি গরু


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন /
চট্টগ্রামের সীতাকুন্ডের পন্থিচিলা এলাকায় গরু বাহী ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত, মারা গেছে ৫ টি গরু, ৬টি জবাই,আহত হয়েছে ৭ টি গরু

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ পন্থিচিলা এলাকার ২ শেখপাড়া নামক স্থানে ২৪ আগষ্ট (রবিবার) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামমূখী একটি গরু বোঝাই ট্রাক উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি আবদুস সালাম (৬২) গরু ব্যবসায়ী ছিলেন।
ঘটনাস্থলে ৫ টি গরু ও মারা যায়। মারাত্মক আহতাবস্থায় তাৎক্ষণিক ১৩ টি গরু উদ্ধার করে পুলিশ সীতাকুন্ড থানায় নিয়ে নিয়ে যায়। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক দেখে ৬ টি গরু থানা প্রাঙ্গনে জবাই করে দেয়া হয়েছে। বাকি ৭ টি গরু এখনো জীবিত ও সুস্থ্য আছে বলে সূত্র জানায়।
ট্রাক উল্টে মানুষ এবং গরু মারা যাওয়ার ঘটনায় উপস্থিত শতো শতো লোক হতবিহ্বল হয়ে পড়ে।
শোক কাতর লোকজন জানান মানুষ যেমন গরু ও তেমন প্রাণী।

Bangla Photocard Generatorv3.7

2

2