

চট্টগ্রামের মীরসরাইয়ের মরগাংয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শশুর পরিবারের প্রতি নির্যাতনের অভিযোগ
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৫ নং ওসমানপুর ইউনিয়নের মরগাং গ্রাম এলাকায় শিরিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মেয়ের পরিবারের পক্ষ থেকে শশুর পরিবারের প্রতি নির্যাতনের অভিযোগ তুলেছেন।সূত্র জানায়, গত শুক্রবার গলায় ফাঁস দিয়ে অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে ভর্তি করায়। দুই দিন মৃত্যুর সাথে লড়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহতা শিরিনা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে রয়েছে বলে তার পারিবারিক (মা-বাবার) সূত্র দাবি করছেন।
তাদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিত ভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।
এই বিষয়ে স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারেন।
আপনার মতামত লিখুন :