[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন /
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

নিজেস্ব প্রতিবেদক সাগর,নিয়ামতপুর (নওগাঁ)
নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
​নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
​অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে ও শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেন নিয়ামতপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনগণের কল্যাণে দলমত নির্বিশেষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
​এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় প্রকাশ করেন।

Bangla Photocard Generatorv3.7

2

2