

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে গৃহবধূকে বিষপান করিয়ে হত্যার অভিযোগো স্বামী- শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র জানায়, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় জেরিন আক্তার (২৮) নামে এক গৃহবধূকে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ওহিদুন নবী তুহিন ও শ্বশুর শেখ আহম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৬ আগস্ট ২ নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে প্রকাশ।
বিষক্রিয়ায় গুরুতর: অসুস্থ হয়ে পড়লে অন্যান্যরা জেরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে ২৪ আগস্ট সকালে তিনি মারা যান।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর ওই দিন (২৪ আগস্ট) রাতেই জামালপুর গ্রাম এলাকা থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানায়।
ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।।
আপনার মতামত লিখুন :