[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

৫ হাজার ৩১০ পিসইয়াবা সহ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানার এএসআই শফিকুল ইসলাম গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন /
৫ হাজার ৩১০ পিসইয়াবা সহ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানার এএসআই  শফিকুল ইসলাম গ্রেপ্তার

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি : ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম (৪২) ও ওয়াসিম (২৬) নামে আরেকজন সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ আগস্ট (সোমবার ) রাতে দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন এ তথ্য জানান।
এর আগে রোববার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানা এসআই শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত দু’জন ছাড়া ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণ খান সহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এএসআই মোঃ শফিকুল ইসলাম এ থানায় অনিয়মিত হিসাবে দায়িত্বরত: ছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি আমরাও শুনেছি।

Bangla Photocard Generatorv3.7

2

2