[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীর তালাইমারিতে জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৫:০২ অপরাহ্ন / ০
রাজশাহীর তালাইমারিতে জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান অনুষ্ঠিত
শুনুন বাংলায় Ready

রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডের তালাইমারি চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে দাওয়াতি অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদ ফজর থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত এ দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

দাওয়াতি অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক মো. আব্দুস সামাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামের আদর্শ, নৈতিকতা ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।

2

2