
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের পাহাড়ি জনপদ ফটিকছড়ির হেঁয়াকোতে পরস্পর ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লব সহ দু’জন গুরুতর: জখম হওয়ার ঘটনায় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনায বিরাজমান রয়েছে। পক্ষে-বিপক্ষে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে যানচলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় বলে সংবাদে প্রকাশ।
সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার হেঁয়াকোতে বিএনপি নেতা নাসির উদ্দিন বিপ্লব ও কবির (প্রকাশ ঘোষণা কবির) এর মধ্যে একটি বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একে অপরকে ছুরিকাঘাত করে।
এতে পরস্পর গুরুতর: আহত হয়েছেন। সূত্র মতে, আহত কবিরকে রামগড় স্বাস্থা কমপ্লেক্সে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চিকিৎসক বলেছেন, তার অবস্থো আশংকাজনক।
অন্যদিকে, বিপ্লবকে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
তবে, কী কারণে তারা এই মৃত্যুঘাতি ঘটনায় লিপ্ত হলেন তার বিস্তারিত তথ্য তাৎক্ষণিক এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত জানা যায়নি। গতকাল
(৭ নভেম্বর শনিবার ) রাত সাড়ে ৯ টার দিকে ওই ঘটনা ঘটে বলে প্রতক্ষদর্শীদের বরাতে জানা গেছে।
এ দিকে, ওই ঘটনার প্রতিক্রিয়ায় হেঁয়াকো বাজার এলাকায় রামগড়-বারইয়ারহাট সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে।
এবং উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে সেখান থেকে পাওয়া তথ্যসূত্র জানিয়েছেন। অন্যদিকে থানা সূত্র বলছে- ঘটনায নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :