
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
করবো সমবায়,গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
৮ই নভেম্বর (রবিবার) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আনিছা দেলোয়ারা আন্জু, সহকারী পরিদর্শক পলাশ উদ্দিন, বুলবুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজা, পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় বক্তারা সমবায় সমিতির গুরুত্ব, স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ীদের ভূমিকা এবং স্থানীয় অর্থনীতিতে সমবায়ের অবদান নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :