[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে মাটি কাটা গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে


sohel প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে মাটি কাটা গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের সাহেবদী নগর বড় মৌলভী বাড়ির মোঃ রাকিব হোসেনের ৩ বছর বয়সী পুত্র মেহরাব হোসাইন বাড়ির পাশে মাটি কাটা গর্ত পড়ে পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সূত্র জানায়, গত কয়েক দিন আগে মাটি কেটে নেয়ার পর ওই গর্ত পানিতে ভরাট হয়ে যায়। আর ৭ নভেম্বর (শনিবার) সন্ধ্যার আগে খেলা রতাবস্থায় সে হঠাৎ ওই গর্তে পড়ে যায়।
তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজখুঁজির পর সন্দেহ বশত: উক্ত গর্তে দেখতে গেলে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখা যায়।
পরে সেখান থেকে উদ্ধার করে চেষ্টা করা হলে তার মৃত্যু নিশ্চিত হওয়া যায়।
ছোট্ট শিশু মেহরাব হোসাইন এর মৃত্যুতে পরিবারের সদস্যদের কান্নার রোল বাতাস ভারী হয়ে উঠে।
বাড়ির লোকজন সহ গ্রামবাসীদের মাঝে শোকের ছায়া বিরাজমান রয়েছে।

2

2