রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডের তালাইমারি চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে দাওয়াতি অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ ফজর থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত এ দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
দাওয়াতি অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক মো. আব্দুস সামাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামের আদর্শ, নৈতিকতা ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.