পূর্বাহ্ণ ০৬:৪৯
সোমবার
২১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল মিলে দগ্ধ ৪ জনের মধ্যে চীনা নাগরিক সহ ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।


sohel প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল মিলে দগ্ধ ৪ জনের মধ্যে চীনা নাগরিক সহ ৩ জন  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল মিলস্ লিমিটেডে গত ২৮ সেপ্টেম্বরের গলিত লোহা ছিটকে দগ্ধ হয়েছিলেন চীনা নাগরিক সহ ৪জন। তাদেরকে দ্রুত মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছছিলো।
গত সপ্তাহন্তর চিকিৎসাধিন থাকাবস্থায় মৃত্যুর সাথে লড়ে অবশেষে দিনগত রাতে ৪ জনের মধ্যে চীনা নাগরিক সহ ৩ জন মৃত্যু বরণ করেছেন।
মৃত্যু বরণ কারী ওই চীনা নাগরিক সহ ৩ জন হলেন, চীনা প্রকৌশলী জেংলিং হং (৫২), শ্রমিক শরিফুল ইসলাম (২৮) ও মনির হোসেন (২৯)।
সূত্র মতে, অসাবধানতার বশবর্তী হয়ে এর আগে ও আরো কয়েকজন শ্রমিক আহত হয়েছিলেন। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এখানে আরো বহু হতাহতের সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় লোকজন সহ অভিজ্ঞজনরা মনে করেন।

2

2