
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনটির নেতা-কর্মী ও সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা ও প্রাথীদের তৎপরতা তুঙ্গে উঠেছে।
এবারের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিক নেতা মোঃ রায়হান আহমেদ রাসেল। সাধারণ শ্রমিকদের আস্থাভাজন ও পরিচিত মুখ হিসেবে তিনি ইতিমধ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
নির্বাচনী প্রচারণায় মোঃ রায়হান আহমেদ রাসেল সকল শ্রমিক ভাইদের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করেছেন। তিনি শ্রমিকদের অধিকার আদায়, মেহনতি মানুষের কল্যাণ এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাধারণ শ্রমিকদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া মোটর শ্রমিকবৃন্দ জানান, “মোঃ রায়হান আহমেদ রাসেল একজন সৎ, যোগ্য ও মেহনতি শ্রমিকের পরম বন্ধু। আমরা বিশ্বাস করি, সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলে তিনি সাধারণ শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং তাদের অধিকার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।”
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ও সাধারণ শ্রমিকদের মধ্যে আলোচনা এবং নির্বাচনী আমেজ আরও জোরদার হচ্ছে।
আপনার মতামত লিখুন :