পূর্বাহ্ণ ০৬:৪০
সোমবার
২১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ


sohel প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১:১৮ অপরাহ্ন / ০
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকস সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী অবৈধ ভাবে মাদক দ্রব্যের একটি চালান পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন কেশবপুর নামক এলাকার আম বাগান ও রাস্তার দুই পার্শ্বে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে অদ্য ০৪ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ০৪৪০ ঘটিকায় কেশবপুর থেকে রাজশাহী গামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১১-৮৩১৭) এর আগমন দেখতে পায়। বিষয়টি আভিযানিক দলের সন্দেহ জনক মনে হলে তৎক্ষনাৎ প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করলে ড্রাইভার গাড়ি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক প্রাইভেট কারটি তল্লাশী করে গাড়ির পেছনের ব্যাগ ডালার মধ্যে হতে ১৮১ বোতল ভারতীয় Fairdyl সিরাপ(মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং জাপানিজ টয়োটা প্রাইভেট জিডি করতঃ বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য এবং প্রাইভেট কারের সিজার মূল্য ১৮,৪২,৪০০/- টাকা।

2

2